ICT Chapter 4 HTML নিয়ে কিছু প্রশ্ন

ICT Chapter 4 HTML নিয়ে কিছু প্রশ্ন
 
🚫নেটওয়ার্ক কি? 
 ➡️দুই বা ততোধিক কম্পিউটারের বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে সংযোগকে নেটওয়ার্ক বলে। 
 
🚫ইন্টারনেট কি? 
 ➡️দুই বা ততোধিক নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলে। 
 
🚫www কি? 
 ➡️World Wide Web কে সংক্ষেপে www বলা হয়। যার অর্থ হল বিশ্বজাল। 
 
🚫www কে তৈরি করেছেন?
 ➡️টিম বার্নস লি 
 
🚫HTML এর পূর্ণরূপ কি? 
 ➡️Hyper Text Markup Language 
 
🚫HTTP এর পূর্ণরূপ কি? 
 ➡️Hyper Text Transfer Protocol 
 
🚫ওয়েব ব্রাউজিং কি? 
 ➡️ওয়েব ব্রাউজিং মানে হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে ভিজিট করা। 
 
🚫ওয়েব ব্রাউজার কি?
 ➡️ওয়েব ব্রাউজার বা ওয়েব পেজ প্রদর্শনের জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তাদেরকে ওয়েব ব্রাউজার বলে। 
 
🚫Webpage কি?
 ➡️কোন একটি ওয়েবসাইটের স্বতন্ত্র পেইজকে ওয়েব পেইজ বলে। অথবা HTML এর সাহায্যে তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েবপেজ বলে। 
 
🚫Website কি? 
 ➡️Website হল ইন্টারনেটের এমন একটি ঠিকানা যেখানে এক বা একাধিক সম্পর্কযুক্ত ওয়েবপেজ থাকে। 
 🚫হোমপেইজ/ইনডেক্স পেইজ কি?
 ➡️ওয়েবসাইটে প্রবেশের প্রবেশদ্বার কে হোমপেজ বলে। 
 ❤️ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ ❤️

জ্ঞানমূলক প্রশ্ন ও তার উত্তর। তৃতীয় অধ্যায়

তৃতীয় অধ্যায়


০১। সংখ্যা পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ কোনো কিছু গণনা করে তা প্রকাশ করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়।কোন সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে।

০২। পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?

উত্তরঃ বর্তমানে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি।

০৩। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?

উত্তরঃ নন-পজিশনাল একটি প্রাচীন পদ্ধতি।বর্তমানের এই সংখ্যা পদ্ধতির ব্যবহার নেই বললেই চলে।

০৪। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ 0 হতে 9 পর্যন্ত দশটি মৌলিক চিহ্ন নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।

০৫। দশমিক সংখ্যা পদ্ধতির মোট অংক কয়টি?

উত্তরঃ দশমিক সংখ্যা পদ্ধতির মোট অংক 10টি।

০৬। দশমিক সংখ্যা পদ্ধতি বেজ কত?

উত্তরঃ দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10।

০৭। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ 0 হতে 1 পর্যন্ত এই দুই অংক বিশিষ্ট চিহ্ন নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।

০৮। বাইনারি সংখ্যা পদ্ধতির মোট অংক কয়টি?

উত্তরঃ বাইনারি সংখ্যা পদ্ধতির মোট অংক 2টি।

০৯। বাইনারি সংখ্যা পদ্ধতি বেজ কত?

উত্তরঃ বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ ২।

১০। অকটাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ 0 হতে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা চিহ্ন নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে অকটাল সংখ্যা পদ্ধতি বলে।

১১। অকটাল সংখ্যা পদ্ধতির মোট অংক কয়টি?

উত্তরঃ অকটাল সংখ্যা পদ্ধতির মোট অংক 8টি।

১২। অকটাল সংখ্যা পদ্ধতি বেজ কত?

উত্তরঃ অকটাল সংখ্যা পদ্ধতির বেজ 8।

১৩। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে?

উত্তরঃ 0 হতে 9 ও A হতে F পর্যন্ত মোট ষোলটি চিহ্ন বা সংখ্যা নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে।

১৪। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট অংক বা চিহ্ন কয়টি?

উত্তরঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির মোট অংক 16টি।

১৫। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেজ কত?

উত্তরঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ 16।

১৬। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি অংকগুলো কী কী?

উত্তরঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির অংকগুলো হলোঃ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E এবং F

সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্নয়।

উদাহরণ-02: সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্নয়। 
 সমাধান: মনে করি, 80 KB ডাটা প্রেরণ করা হয়েছে | 
 প্রকৃত ডেটা = 80 KB 
 Start byte = 2 
 Stop byte = 2 
 প্রতিটি 8 bit গুরুপের জন্য ওভারহেড ডেটা প্রয়োজন = 2+2 = 4 byte 
 মোট ডেটা বিট = প্রকৃত ডেটা + ওভারহেড ডেটা = 80 + 4 = 84 byte 
 সুতরাং,  দক্ষতা = (প্রকৃত ডেটা / মোট ডেটা) × 100% 
অতএব,  দক্ষতা = (80/84) × 100% 
= 95.24%

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ডেটাতে ট্রান্সমিশনের দক্ষতা নির্নয়।

উদাহরণ-01: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্নয়। 
সমাধান: মনে করি, 1 KB ডাটা প্রেরণ করা হয়েছে | 
 প্রকৃত ডেটা বিট = 1KB = 8 Kb 
 Start bit = 1 
 Stop bit = 1 
 Parity bit = 1 
 প্রতিটি 8 bit গুরুপের জন্য ওভারহেড ডেটা বিট প্রয়োজন = 1+1+1 = 3 bit 
 প্রকৃত ডেটা বিট = 8 bit 
 মোট ডেটা বিট = প্রকৃত ডেটা বিট + ওভারহেড ডেটা বিট = 8 bit + 3 bit = 11 bit 
সুতরাং, দক্ষতা = (প্রকৃত ডেটা বিট / মোট ডেটা বিট) × 100% 
 দক্ষতা = (8/11) × 100% 
= 72.72%

HSC Suggestions and Board Questions Solutions:

 ১. প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ২. দ্বিতীয় অধ্যায়: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। ৩. তৃতীয় অধ্যা...